ব্যতিক্রমী আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করলো লাকসাম বাতাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা
বিশেষ প্রতিনিধি-
মহান বিজয় দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনে দৃষ্টান্ত স্থাপন করেছে লাকসাম বাতাখালী হাফিজিয়া মাদ্রাসা। প্রতিবছরের ন্যায় এবারও দিনটি উপলক্ষে কোরআন তেলাওয়াত, আজান ও ইসলামী সংগীত পরিবেশন বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক আব্দুল কুদ্দুসের সভাপতিতৃবে ১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ৯টায় রেজিষ্ট্রেশন ও উদ্ধোধনী রাউন্ডে বিচারক মন্ডলীর ৩ সদস্য গাজীমুড়া আলিয়া মাদ্রাসা মুহাদ্দিস মাওলানা মোঃ আবদুল হালিম, হেফাজত ইসলামীর লাকসাম উপজেলা সভাপতি মুফতি আবু ইউসুফ ও বিশিষ্ট শিল্পী ওমর হোসাইন প্রতিযোগিতা নিয়মাবলি উপস্থাপন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেপ
মানবাধিকার কমিশন লাকসাম পৌরসভার শাখা সভাপতি বেলাল রহমান মজুমদার,লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফারুকহোসেন , লাকসাম উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আাজাদ হোসেন, মো : তাজুল ইসলাম,
ডেন্টাল সার্জন মাঈনুদ্দিন খন্দকার প্রমুখ।
বিকেলে অডিশন রাউন্ডে চুড়ান্ত পর্বে প্রধন অতথি ছিলেন লাকসাম পৌরসভা সাবেক চেয়ারম্যান ভাইয়া গ্রুপের পরিচালক আলহাজ্ব মফিজুর রহমান, বিশিষ্ট সাংবাদিক মজিবর রহমান দুলাল।
রাত ৯টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি জেনারেল ডক্টর সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা শাখার সভাপতি মাওলান জহিরুল ইসলাম , বিএনপি নেতা কামাল মিয়া,বাংলাদেশ শিক্ষক সমিতি লাকসাম উপজেলা শাখার সভাপতি মো: শাহজাহান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংবাদিক মজিবুর রহমান দুলাল,আজিম, ডেন্টাল সর্জন মো শহজাহান, বিএনপি নেতা আবুল বাশার প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন শানে মাদিনা ও সুরের ছোঁয়া শিল্পী গোষ্টি।
পুরো আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন বাতাখালী হাফিজিয়া মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এম.এস দোহা।
এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৫৪ জন প্রতিযোগীর মধ্য থেকে ১০ জন নির্বাচিত হন। বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
