নাঙ্গলকোটে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন ও মতবিনিময়
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা রবিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০(নাঙ্গলকোট-লালমাই)আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
ঝিকটিয়া ইসহাক মজুমদার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান ও কাশিপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শরীফ মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট-লালমাই উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সদস্য আফসানা ভূঁইয়া, ড. মীর সামছুউদ্দিন শিশির, সাংবাদিক শামছুউদ্দিন ইলিয়াছ, লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাহবুবুল হক, মৌকরা কামিল মারাসা অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, সুহৃদ কারিগরি কলেজ অধ্যক্ষ ড. হারুনুর রশিদ, মন্তলী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোস্তফা কামাল, চাটিতলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সায়েদুল হক, মাধবপুর মাদ্রাসা সুপার মাওলানা আবু বকর সিদ্দিক, পানকরা হাফেজা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তাহমিনা আক্তার।
অনুষ্ঠান শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ বিজয়ী সেরা শিক্ষক, সেরা প্রতিষ্ঠান ও কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
