ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখার সেবা মাস উপলক্ষে গ্রাহক সমাবেশ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ সেবায় অংশ নিন, এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নাঙ্গলকোট শাখার আয়োজনে সেবা মাস উপলক্ষে গ্রাহক সমাবেশ বৃহস্পতিবার সকালে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ব্যাংক পিএলসি নাঙ্গলকোট শাখা ব্যবস্থাপক ও ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মো. মনিরুল ইসলাম। ব্যাংকের সিনিয়র অফিসার ওবায়দুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এসপিও নাঙ্গলকোট শাখা ম্যানেজার অপারেশন আব্দুল হান্নান, বিশেষ অতিথি ছিলেন, নাঙ্গলকোট কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, আইএফএস পরিচালক এস এম আমিনুল হক মাওলা, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা এস এম মহিউদ্দিন, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, মাওলানা নুরুজ্জামান খন্দকার, ছাত্র নেতা আবু তৈয়ব তাহমিদ। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের গ্রাহক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন ব্যাংক কর্মকর্তা নূর মোহাম্মদ।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত