ইমরানের বাড়িতে যাবে পাঞ্জাব পুলিশের প্রতিনিধিদল, ক্যামেরার সামনে হবে তল্লাশি: আমির মীর | সংবাদ প্রতিক্ষণ

ইমরানের বাড়িতে যাবে পাঞ্জাব পুলিশের প্রতিনিধিদল, ক্যামেরার সামনে হবে তল্লাশি: আমির মীর

19 May 2023, 10:17:20

ইমরানের বাড়িতে যাবে পাঞ্জাব পুলিশের প্রতিনিধিদল, ক্যামেরার সামনে হবে তল্লাশি: আমির মীর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাড়িতে পুলিশের প্রতিনিধিদল যাবে। তবে তার আগে ইমরানের অনুমতি নেবে পাঞ্জাব পুলিশ। পাঞ্জাবের প্রাদেশিক তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মীর এ কথা বলেছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশিত ডনের খবরে জানা যায়, আমির মীর বলেন, ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন লাহোরের কমিশনার। তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, প্রতিনিধিদলটি ইমরানের সঙ্গে কথা বলে তাঁর বাড়িতে যাওয়ার সময় নির্ধারণ করবে। এরপর তাঁর বাড়ি তল্লাশি করবে। সেখানে ক্যামেরা থাকবে।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী আরও বলেন, প্রতিনিধিদলের সঙ্গে ৪০০ পুলিশ থাকবে। তাঁরা ইমরানের বাড়িতে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে সেখানে যাবে।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত