নাঙ্গলকোটে মাওঃ আবু বকর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় কমিটি ও এলাকাবাসীর সংবর্ধনা | সংবাদ প্রতিক্ষণ
Home / জেলা সংবাদ, শিক্ষা, সারাদেশ / বিস্তারিত পড়ুন

নাঙ্গলকোটে মাওঃ আবু বকর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় কমিটি ও এলাকাবাসীর সংবর্ধনা

23 May 2023, 8:05:29

নাঙ্গলকোটে মাওঃ আবু বকর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় কমিটি ও এলাকাবাসীর সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে দাখিল মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছে নাঙ্গলকোট উপজেলার মাধবপুর ছালেহীয়া দারুচ্ছুন্নাত দাখিল (প্রস্তাবিত আলিম) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিক।

এ উপলক্ষে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনা ও শোকরিয়া অনুষ্ঠান অনুষ্টিত হয়।
মঙ্গলবার (২৪ মে) সকাল ১১ টায় মাদ্রাসার হল রুমে এলাকাবাসী, কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে সম্মাননা স্বারক, ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রহমত উল্লাহ রাহাতের সঞ্চালনায় সভাপতিত্ব করেন;মাধবপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক আব্দুল মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন, জমিয়তে হিজবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি মৌলভী আবুল হাসেম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আনিসুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান, মাষ্টার কাজী নুরুল আমীন, মাষ্টার বেলাল হোসেন, ৫নং ওয়ার্ড মেম্বার বাবুল গাজী,দৈনিক লোকালয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ হানিফ, হাফেজ আব্দুল মান্নান, সাবেক ছাত্র রহমত উল্লাহ রাহাত, মোঃসুমন আমিন, সহ-সুপার মাওলানা আলা উদ্দিন, সিনিয়র শিক্ষক সায়েদুল ইসলাম, মাওঃ শহিদুল ইসলাম ভূঁইয়া, সাংবাদিক এইচ এম মহি উদ্দিন প্রমূখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম মাস্টার আলী নোয়াব হিযবুল্লাহকে মরণোত্তর সম্মাননা স্বারক, পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচিত সংবর্ধিত মাওলানা আবু বকর ছিদ্দিক, মেয়র আবদুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন ও প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আবদুল কুদ্দুস কোম্পানীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত