কুমিল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি-
কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিন বাক্কা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
৯ জুলাই মঙ্গলবার সকালে চট্টগ্রামের বায়োজিদ বোস্তামীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলো মো: মোশারফ হোসেন (৪৫)। সে চৌদ্দগ্রাম উপজেলার মৃত ইসমাইল ভেন্ডারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি জানান, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০১৬ সালের ০৮ জানুয়ারি রাতে চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বাস মালিক জামাল উদ্দিন বাক্কাকে ডেকে নিয়ে গুলি করে সন্ত্রাসীরা। পরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়। ঘটনার পর সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন বাচ্চুসহ ২১ জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ২০২৪ সালের ১২ মে কুমিল্লার আদালতে আসামি মোঃ মোশাররফ হোসেনকে যাবজ্জীবন এবং সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, র্যাব-১১ এবং র্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে চট্টগ্রামের বায়োজিদ বোস্তামীর অনন্যা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামি হস্তান্তর ও পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
