পুলিশ হেফাজত থেকে কিশোর আসামীর পলায়ন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি-
চট্টগ্রামের একটি আদালত থেকে হাজিরা শেষে গাজীপুরে কিশোর সংশোধানাগারে নেয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ হেফাজত থেকে জাহিদ হাসান(১৫) নামে এক কিশোর আসামী পালিয়েছে। জাহিদ জেলার দাউদকান্দি উপজেলার দত্তবাড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা সদরের ডলি রিসোর্ট হোটেলে। সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ হাসান চট্টগ্রাম ডবলমুড়িং থানার একটি চুরির মামলায় এজাহারভুক্ত আসামী। আদালতের নির্দেশে তাকে দীর্ঘদিন ধরে গাজীপুরের কিশোর সংশোধানাগারে হেফাজতে রাখা হয়। রোববার চট্টগ্রামের আদালতে তার মামলার হাজির হওয়ার তারিখ ছিল। তাকে সকাল বেলা গাজীপুরের মেট্রোপলিটনের হাবিলদার কামরুল ও কনষ্টেবল নজরুল আদালতে হাজিরা শেষে একটি গণপরিবহনের একটি বাসে করে পুনরায় গাজীপুরে নেয়ার পথে বিকেল ৫টায় মহাসড়কের ডলি রিসোর্ট নামক হোটেলটি যাত্রাবিরতি করে। এ সময় কিশোর জাহিদ হাসান বাথরুমে প্রবেশ করে। দীর্ঘক্ষণ বের না হওয়ায় দায়িত্বরত পুলিশ বাথরুমের দরজার কড়া নেড়ে ভিতর থেকে বন্ধ পায়। অনেকক্ষণ ডাকাডাকি করেও সারাশব্দ পায়নি। কৌশলে সে বাথরুমের জানালা সদৃশ্য ভেন্টিলেটর খুলে পালিয়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌছে আশ-পাশের এলাকায় তল্লাশী চালিয়ে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে পূনরায় আটক করা সম্ভব হয়নি।
কিশোর জাহিদ হাসানকে হেফাজতকারী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হাবিলদার কামরুল বলেন, ‘চট্টগ্রামের আদালত থেকে হাজিরা শেষে গাজীপুরে কিশোর সংশোধানাগারে নেয়ার পথে বাসটি হোটেল ডলিতে যাত্রা বিরতি করে। এ সময় কিশোর জাহিদ হাসান বাথরুমে যাওয়ার কথা বললে আমরা তাকে অনুমতি দেই। কিন্তু সে কৌশলে বাথরুমের ভিতরে জানালা সদৃশ্য ভেন্টিলেটর খুলে পালিয়ে যায়’।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কিশোর জাহিদ হাসানকে আটক করতে কাজ করছে’।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত