চৌদ্দগ্রামে আ’লীগের শান্তি সমাবেশে যাওয়ার পথে দূর্বৃত্তের হামলা | সংবাদ প্রতিক্ষণ

চৌদ্দগ্রামে আ’লীগের শান্তি সমাবেশে যাওয়ার পথে দূর্বৃত্তের হামলা

19 November 2023, 1:25:43

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে যাওয়ার পথে নেতাকর্মীদের ওপর হামলা করেছে দূর্বৃত্তরা। এসময় হামলার স্বীকার কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলুর বেশ কয়েকজন সমর্থক আহত হয়। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার কাদঘর বাজারে এ ঘটনা ঘটে।

বজলুর রশিদ বুলু জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ ও শান্তি সমাবেশের আয়োজন করে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ। সমাবেশে যোগ দেয়ার উদ্দেশ্যে উপজেলার কাদঘর এলাকায় পৌঁছলে কিছু সন্ত্রাসী তার ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। এসময় তার কর্মীবাহী ২ টি পিকআপ ভাঙ্গচুর করে তারা।

তিনি দাবি করেন, চৌদ্দগ্রাম থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হওয়ায় বর্তমান এমপি মুজিবুল হকের নির্দেশে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এবিষয়ে থানায় অভিযোগ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে মুজিবুল হক এমপির বক্তব্য নেয়ার জন্য মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত