জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকীতে নাঙ্গলকোটে যুবদলের বস্ত্র বিতরণ | সংবাদ প্রতিক্ষণ
Home / জেলা সংবাদ, রাজনীতি, সারাদেশ / বিস্তারিত পড়ুন

জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকীতে নাঙ্গলকোটে যুবদলের বস্ত্র বিতরণ

31 May 2023, 12:05:44

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে মঙ্গলবার দুপুরে আলোচনা সভা মিলাদ মাহফিল ও হতদরিদ্রের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। মোবাশ্বের আলম ভূঁইয়া কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা যুবদল আহবায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নিবার্হী সদস্য ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়া।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা বিএনপি নেতা গাজী সামছুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান টিটু, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোদ্দাচ্ছের হোসেন লিটন, উপজেলা যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ হাছান মানিক, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আব্দুল মমিন, শেহাব উদ্দিন খন্দকার , পৌর যুবদল আহবায়ক নুরুল আফসার সজল, সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল প্রমুখ।

অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আফাজ উদ্দিন। অনুষ্ঠান শেষে হতদরিদ্রের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় মাদ্রাসার শতশত শিক্ষক-শিক্ষাথর্ী এবং উপস্থিত নেতাকমর্ীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত