তফসিল ঘোষণার প্রতিবাদে নাঙ্গলকোটে বিএনপির মশাল মিছিল | সংবাদ প্রতিক্ষণ

তফসিল ঘোষণার প্রতিবাদে নাঙ্গলকোটে বিএনপির মশাল মিছিল

16 November 2023, 1:18:03

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –

অবরোধের সমর্থনে ও দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনের তফসিল ঘোষণার প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল মশাল মিছিল করেছে। বুধবার সন্ধ্যায় নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন থেকে মিছিলটি শুরু করে কাজী মার্কেট হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর কার্যালয়ের সামনে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভা জাতীয়তাবাদী যুবদল সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন মজুমদার, নুর আহম্মেদ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ রানা, সহ জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুর রহিম সুজন, হেসাখাল ইউনিয়ন যুবদল নেতা রফিকুল ইসলাম খোকন, উপজেলা ছাত্রদল সাবেক সহ-প্রচার সম্পাদক জিয়া বিপ্লব প্রমুখ।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত