দেবিদ্বারে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রোশন আলি মাস্টার

শাহরিয়ার ইমন জয়ঃ
কুমিল্লা দেবিদ্বার ফতেহাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত পরিমল চন্দ্র দাসের বাড়ি-ঘর পরিদর্শন করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলি মাস্টার। শুক্রবার (২৬ মে) বিকেলে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে পরিদর্শনে যান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগে সভাপতি একেএম সফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, শ্রম সম্পাদক সুজিত কুমার পোদ্দারসহ সদস্য বিল্লাল হোসেন ডালিম প্রমুখ।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত