নাঙ্গলকোটের উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নবনির্মিত মসজিদ উদ্বোধন

নাঙ্গলকোট প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নব নির্মিত উত্তর মাহিনী পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদের শুভ উদ্বোধন শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
উত্তর মাহিনী সমাজকল্যাণ পরিষদ উপদেষ্টা ও সাবেক মেম্বার ইছহাক হাজারীর সভাপতিত্বে সমাজকল্যাণ পরিষদ বাংলাদেশ কমিটির সভাপতি শরীফ উল্লাহ ভূঁইয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরেরসরাই দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ মেজবাউল ইসলাম লতিফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরকটা সিনিয়র মাদ্রাসা সাবেক আরবি প্রভাযক মাওলানা আব্দুল মান্নান মজুমদার, রায়কোট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদার, ফুলগাঁও ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা ইয়াছিন মজুমদার, মাহিনী লতিফিয়া এনামিয়া মাদ্রাসা সুপার মাওলানা আলীম উদ্দিন লতিফি, সমাজকল্যাণ পরিষদ প্রধান পৃষ্ঠপোষক কাজী মাওলানা শামছুল আলম, কাছারি পাড়া ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক মাওলানা মশিউর রহমান সালেহী, শ্রীরামপুর জামে মসজিদ খতিব মাওলানা আব্দুল হান্নান মানিক, সমাজকল্যাণ পরিষদ সদস্য ও নবনির্মিত মসজিদ খতিব মাওলানা আব্দুর রহমান, সমাজকল্যাণ পরিষদ বাংলাদেশ কমিটির সেক্রেটারি সাদ্দাম হোসেন, সদস্য ফয়েজ উল্লাহ হাজারী, মোঃ আবু বকর, মো. আবুল কালাম, ইসমাঈল হোসেন পারভেজ, বোরহান উদ্দিন, মাওলানা সাদ্দাম হোসেন অহিদ, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত