নাঙ্গলকোটে অস্ত্রসহ যুবক আটক

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে দেশীয় একটি এলজি ও চার রাউন্ড কাতুর্জসহ জসিম উদ্দিন (৩২) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢালুয়া ইউপির চৌকুড়ি বাজার এলাকায় তাকে আটক করা হয়। তিনি পাশ্ববর্তী সাতবাড়িয়া গ্রামের বছির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, চৌকুড়ি গ্রামের নজির আহম্মেদকে (৫৫) অস্ত্রধারী ৪জন যুবক বৃহস্পতিবার সকালে চৌকুড়ি বাজারে খুঁজতে থাকেন। পরে বাজারের লোকজন একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া করলে ৩জন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা জসিম উদ্দিনকে গুলি ভর্তি একটি এলজি-সহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে অস্ত্রসহ তাকে আটক করে নিয়ে যায়।
নাঙ্গলকোট থানা উপ পরিদর্শক রবিউল ইসলাম জানান, এক যুবককে অস্ত্রসহ স্থানীয়রা আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই।
নাঙ্গলকোট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সৈকত বলেন,অস্ত্রধারী যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, আসামীকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত