নাঙ্গলকোটে আলোকিত মানুষ আহমদ উল্লাহ ভুঁইয়ার জানাজা ও দাফন সম্পন্ন | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোটে আলোকিত মানুষ আহমদ উল্লাহ ভুঁইয়ার জানাজা ও দাফন সম্পন্ন

10 September 2023, 11:20:00

মোঃ সাইফুল ইসলাম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পেরিয়া ইউনিয়নের কাজী জোড়পুকুরীয়া গ্রামের কৃতি সন্তান,শ্রীফলিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক মেম্বার আহমদ উল্লাহ ভুঁইয়ার জানাজা ও দাফন রবিবার সকালে অধ্যাপক মাওঃ মুহাম্মদ উল্লাহ ভূঁইয়া মডেল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আহমদ উল্লাহ ভুঁইয়া দীর্ঘ সময় ধরে বার্ধক্য জনিত রোগী ভুগছেন।গত কাল শনিবার সন্ধ্যায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন,মৃত্যু কালে স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে যান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় অংশগ্রহণ করেন, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত, সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু,সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ মজুমদার, এম এ হামিদ,আবু সায়েম মজুমদার শিপু,আবু সায়েম আজাদ, কিশোরগঞ্জ জজ কোর্টের জজ মহতাসিম বিল্লাহ, উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির,নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পেরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এইচ এম ফরিদ, যুবলীগ নেতা আলমগীর মজুমদারসহ হাজারো গুণগ্রাহী।

জানাজা পরিচালনা করেন অধ্যাপক মাওঃ মুহাম্মদ উল্লাহ ভূঁইয়ার বড় ছেলে মাওঃ আবু বকর সিদ্দিক।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত