নাঙ্গলকোটে ইউনিয়ন আওয়ামী যুবলীগের পরামর্শ সভা | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোটে ইউনিয়ন আওয়ামী যুবলীগের পরামর্শ সভা

17 November 2023, 6:27:27

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের পরামর্শ সভা বৃহস্পতিবার সন্ধ্যায় পেরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাঈন উদ্দিন মজুমদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, পেরিয়া ইউনিয়ন যুবলীগ ভারপ্রাপ্ত আহবায়ক মোস্তাফিজুর রহমান লিটন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর মজুমদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পেরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা.আব্দুল কাদের, উপজেলা যুবলীগ সদস্য ও যুগ্ম আহবায়ক মোঃ মানিক হোসেন, মাস্টার ওবায়দুল্লাহ বাবলু, ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক হাজী মাঈন উদ্দিন, মিজানুর রহমান, মোঃ কামাল হোসেন, ইব্রাহিম খলিল বাবু, ৪নং ওয়ার্ড মেম্বার হুমায়ুন কবির মজুমদার, ৫নং ওয়ার্ড মেম্বার বাবুল গাজী, ৭নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম আলমগীর, সাবেক মেম্বার আক্তার হোসেন, খোরশেদ আলম মজুমদার, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এস এম আবু ইছহাক, আবুল কালাম, মোহাম্মদ আলী মির্জা, বিল্লাল হোসেন, গাজী ফারুক, নজরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আব্দুস সাত্তার, কামাল হোসেন মজুমদার, যুবলীগ নেতা আবু মুছা, ছাত্রলীগ নেতা রহমত উল্লাহ রাহাত, মহিন উদ্দিন, সোহরাব গাজী, শাহাব উদ্দিন গাজী, সবুজ, পলাশ মজুমদার, বেলায়েত মিয়াজী, ফরহাদ হোসেন, মোশাররফ শান্ত, যোবায়ের প্রিন্সসহ ইউনিয়ন আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল গঁফুর, মোঃ রিপন,আমিনুল ইসলাম যুবলীগে যোগদান করেন।

সভা শেষে তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত