নাঙ্গলকোটে ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন | সংবাদ প্রতিক্ষণ
Home / জেলা সংবাদ, রাজনীতি, সারাদেশ / বিস্তারিত পড়ুন

নাঙ্গলকোটে ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন

13 July 2023, 9:39:49

নাঙ্গলকোট  প্রতিনিধি :

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলন বৃহস্পতিবার বিকেলে নাঙ্গলকোট কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা রশিদ আহমাদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর, চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
ইসলামী আন্দোলন নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারী হাফেজ ইসমাঈল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি হাফেজ মাওলানা নূর উদ্দিন হামিদী প্রমূখ।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত