নাঙ্গলকোটে ইসলামী ছাত্র শিবিরের সাথী-সদস্যদের সম্মানে ঈদ পুর্নমিলনী | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোটে ইসলামী ছাত্র শিবিরের সাথী-সদস্যদের সম্মানে ঈদ পুর্নমিলনী

3 April 2025, 12:10:24

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইসলামী ছাত্র শিবিরের সাবেক/ বর্তমান সাথী ও সদস্যদের সম্মানে ঈদ পুর্নমিলনী বুধবার সকালে বেগম জামিলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভা আমীর মুহাঃ হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার ও শিল্পপতি ড. মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গামাটি জেলা সাবেক সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবুল কালাম, ঢাকা দারুস সালাম থানা আমীর হেকিম আব্দুল মান্নান ভূঁইয়া, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিকুলাম বিশেষজ্ঞ ড. হেদায়েত উল্লাহ, ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক মনির আহমেদ, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির আহাম্মদ মোল্লা, ইসলামী ছাত্র শিবির সাবেক কার্যকরী পরিষদ সদস্য আবু হানিফা মোহাম্মদ নোমান, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহিদ উল্লাহ মিয়াজী, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহতাসিম বিল্লাহ শাহেদী, নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহিউদ্দিন, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, পৌরসভা সেক্রেটারি এড.আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ হামদুল্লাহ আল মেহেদী, ডাঃ বেলায়েত হোসেন, ইসলামী ছাত্র শিবির কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক সভাপতি ইসরাইল মজুমদার, কুমিল্লা মহানগর সাবেক সভাপতি শাহাদাত হোসাইন, নাঙ্গলকোট উপজেলা সদর শিবির সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া প্রমূখ।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত