নাঙ্গলকোটে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও সন্মাননা ক্রেস্ট প্রদান

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
“ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে” এ প্রত্যাশা নিয়ে কুমিল্লার নাঙ্গলকোটের উত্তর মাহিনী সমাজ কল্যান পরিষদ/২০১২ ও আলহাজ্ব মমতাজ উদ্দিন হাজারী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরন ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান মঙ্গলবার সকালে উত্তর মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী মো: ফয়েজ উল্লাহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৃহত্তর রায়কোট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাও: জাফর আহমদ মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম হাজারী, বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবিদ কাজী শাহ আলম, সমাজকল্যাণ পরিষদ প্রধান পৃষ্ঠপোষক ইসহাক হাজারী, সমাজ কল্যান সেক্রেটারী হারুন হাজারী, মীর হোসেন হাজারী, রাজনিতীবিদ সৈয়দ আহমদ, মাওঃ আব্দুল হান্নান, লুতফুর রহমান খন্দকার, শহিদ উল্লাহ হাজারী, মাও ইসমাইল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাও: আব্দুর রশিদ, ইসমাঈল হোসেন পারভেজ, নির্বাহী কমিটির সদস্য আলমগীর ভূঁইয়া।

সমাজকল্যাণ পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ শাহিন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ পরিষদ উপদেষ্টা জসীম উদ্দীন বিএসসি, হারুন মজুমদার, আবুল কালাম আর্মি প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, আবুল কালাম, শফিউল আলম, আব্দুর রাজ্জাক, বিল্লাল হোসেন, শামীম, আহসান উল্লাহ হাজারী, ফারুক, সাখাওয়াত, ফয়েজ হাজারী, শামসুল আলম, সাইফুল ইসলাম সাদু, জাহাঙ্গীর খন্দকার, নবী, নাহিদ, মামুন প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন উত্তর মাহিনী এনামিয়া লতিফিয়া মহিলা মাদ্রাসা সুপার মাওলানা আলিম উদ্দিন লতিফী।
সমাজ কল্যাণ পরিষদের দায়িত্বশীলদের মধ্যে প্রবাসে অবস্থানরত একরামুল হক হাজারী, ইমাম হোসেন লিটন, মহিব উল্যাহ হাজারী, স্বপন হাজারী, আবুল কাশেম, সফিউল্যাহ লিটন, কামাল উদ্দিন, আলা উদ্দিন, কামাল উদ্দিন ফাহাদ ও প্রবাসে অবস্থানরত সদস্যদের ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে ১৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মাষ্টার আমির হোসেন মজুমদার, প্রবাসী মামুন হাজারী ও কবির আসলাম ভূঁইয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত