নাঙ্গলকোটে উত্তর মাহিনী সমাজকল্যাণ পরিষদের এক যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোটে উত্তর মাহিনী সমাজকল্যাণ পরিষদের এক যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

17 November 2024, 10:31:27

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –

কুমিল্লার নাঙ্গলকোটের উত্তর মাহিনী সমাজকল্যাণ পরিষদের এক যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শনিবার সকালে উপজেলার উত্তর মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাস্টার আমির হোসেন মজুমদারের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মীরের সরাই দরবারের পীর আলহাজ্ব শাহ মেছবাহুল ইসলাম লতিফি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাওলানা ইসমাইল মজুমদার, উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন সংগঠনের উপদেষ্টা ইসহাক হাজারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৃহত্তর রায়কোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা কাজী শাহ আলম, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম হাজারী, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারন সম্পাদক তাজুল ইসলাম, মাদ্রাসা সুপার মাওলানা আলিম উদ্দিন লতিফি, বিএনপি নেতা সৈয়দ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফয়েজ উল্লাহ হাজারী। বক্তব্য রাখেন, লুৎফুর রহমান খন্দকার, আবুল কালাম আর্মি, শাহজাহান খন্দকার, জসিম উদ্দিন বিএসসি, আলমগীর ভূঁইয়া, মাস্টার আলা উদ্দিন মজুমদার। অনুষ্ঠানে প্রবাসী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শফিউল্লাহ হাজারী লিটন, কামাল উদ্দিন, মাইন উদ্দিন মজুমদার, হাবিবুর রহমান চৌধুরী, আবুল কালাম। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. শাহিন। স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন, ইসমাইল হোসেন পারভেজ, আবুল কালাম, বিল্লাল হোসেন, সফিউল আলম, সবুজ হাজারী, মোঃ শামীম, নাহিদ, জাবেদ প্রমুখ।

অনুষ্ঠানে মো. ফয়েজ উল্লাহ হাজারীকে সভাপতি ও হারুন হাজারীকে সাধারণ সম্পাদক করে ২০২৪ – ২০২৬ সালের জন্য উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের ৪৮ সদস্যেের কমিটি ঘোষণা করা হয়।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত