নাঙ্গলকোটে এশিয়ান টেলিভিশনের ১১ তম বর্ষপূর্তি উদযাপন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোটে এশিয়ান টেলিভিশনের ১১ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সোমবার সকালে নাঙ্গলকোট উপজেলা মিনি হল রুমে এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে কেক কাটা আলোচনা সভা , সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুল হক, নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি এ,এফ,এম শোয়ায়েব, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংবাদিক মো, ওমর ফারুক, রতন মজুমদার, মোঃ শাহাদাত হোসেন, বাপ্পি মজুমদার ইউনুস, হুমায়ুন কবির, মহিবুল ইসলাম, আবদুর রহিম বাবলু, নাঈম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান শেষে কেক কেটে এশিয়ান টিভির বর্ষপূর্তি পালন করা হয়।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত