নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

8 March 2026, 11:04:30

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল রবিবার বিকেলে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।

নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছান ও সহকারি সেক্রেটারী মাওলানা এয়াছিন মজুমদারের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত নেতা ডক্টর দেলোয়ার হোসেন, পৌরসভা আমির হারুনুর রশিদ, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক সহকারী মহাসচিব শহীদ উল্লাহ মিয়াজী,
উপজেলা জামায়াত সাবেক আমির আব্দুল করিম, সাবেক ো এস. এম আমিনুল হক মাওলা, মাঈনুল হক মজুমদার বাবলু, চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতা মাওলানা রবিউল হুসাইন, জামায়াত নেতা মিজানুর রহমান, মোবারক হোসাইন, উপজেলা জামায়াত নায়েবে আমির মাওলানা এস এম মহি উদ্দিন, মাওলানা ইউসুফ আলী, পৌরসভা জামায়াত সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি জোবায়ের উদ্দিন খন্দকার।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।ো

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত