নাঙ্গলকোটে ঢিলে ঢালা ভাবে অবরোধ পালিত, যুবলীগের প্রতিবাদ মিছিল

নাঙ্গলকোট প্রতিনিধ-
দেশব্যাপী বিএনপি জামাতের ডাকা ৩ দিনের অবরোধের ১ম দিন কুমিল্লার নাঙ্গলকোটে ঢিলে ঢালা ভাবে পালিত হয়েছে। দিনের প্রথম প্রহরে উপজেলার বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে টায়ার জালিয়ে ও গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গাড়ী ভাঙচুর করা হয়। উপজেলার বাঙ্গড্ডা বাজারে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ বিএনপি’র ৩ কর্মীকে আটক করে।
অপরদিকে অবরোধের প্রতিবাদে উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে মিছিল শোডাউন করেছে যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা আল মাহমুদ ভূঁইয়া বাবু, উপজেলা যুবলীগ নেতা কাউন্সিলর জহির উল্লাহ সুমন, কাউন্সিলর জামাল হোসেন সোহাগ, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, মিজানুর রহমান, জুয়েল মোল্লা, ছাত্রলীগ নেতা ওবায়দুল হক সহ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত