Sunday 31 May, 2026

নাঙ্গলকোটে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

1 February, 2024 9:47:18

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:

দৈনিক যুগান্তর পত্রিকার ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা শেষে প্রেসক্লাব চত্বর থেকে র‍্যালী শুরু করে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ এলাকায় গিয়ে শেষ হয় । দৈনিক যুগান্তর নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সদস্য মহিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য শামিমুর রহমান, ওমর ফারুক ও তাজুল ইসলাম মিয়াজী, জেসি আলভী, নুরুন নবী প্রমূখ।

 

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০