নাঙ্গলকোট উপজেলা ছাত্রনেতা আলি হোসাইন টিপু’র জন্মদিন উদযাপন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
নাঙ্গলকোটের ছাত্রদের প্রিয় মুখ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুর্দিনের কান্ডারী নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আলী হোসাইন টিপু’র জন্মদিন শুক্রবার রাতে নাঙ্গলকোট জামান্স ক্লিনিক মিলনায়তনে কেক কেটে উদযাপন করা হয়েছে।
জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান খান, সাবেক কাউন্সিল আবু ইউসুফ মজুমদার, পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক ডাক্তার বাহার, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন-সহ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ ছাত্রনেতা আলি হোসাইন টিপু’র সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত