কৃষি অধিদপ্তরের আয়োজনে নাঙ্গলকোটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত | সংবাদ প্রতিক্ষণ

কৃষি অধিদপ্তরের আয়োজনে নাঙ্গলকোটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

29 April 2026, 10:13:36

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান।


উপসহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উত্তম কুমার পাল।
অনুষ্ঠানে বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পার্টনার প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় কৃষকদের জীবনমান উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত