নাঙ্গলকোটে নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নবাগত নির্বাহী অফিসার ইসমাইল হোসেন এর সাথে নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক, উপজেলা নিবার্চন কর্মকর্তা আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি এএফএম শোয়ায়েব, সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারন সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, সদস্য প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, মাষ্টার সোহরাব হোসেন, নাঈম উদ্দিন, সাংবাদিক সাইফুল ইসলাম, মুহিবুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় নিবার্হী কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকগণ আমরা একে অপরের সহযোগী। আপনাদের সাথে ভবিষ্যৎ সময় গুলো ভাল যাবে এ প্রত্যাশা করি। প্রশাসনিক সকল কার্যক্রম বাস্তবায়নে আপনাদের সহযোগীতা কামনা করি।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত