নাঙ্গলকোটে প্রধান শিক্ষক অবরুদ্ধ, উদ্ধার করলো পুলিশ | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোটে প্রধান শিক্ষক অবরুদ্ধ, উদ্ধার করলো পুলিশ

26 September 2024, 12:21:04

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –
কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে স্কুল পরিচালনা কমিটির সদস্য আবু বকর সিদ্দিক মিয়া ও পেয়ার আলম নেতৃত্বে বহিরাগত দুষ্কৃতিকারীরা বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রেণী কক্ষে প্রবেশ করে ইংরেজি শিক্ষক দিদারুল আলমকে মারধর করে আহত করে। এছাড়াও অভিযুক্তরা স্কুল প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদারকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে ও পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে। পরে নাঙ্গলকোট থানা পুলিশ গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে এবং স্থানীয়রা আহত শিক্ষক দিদারুল আলমকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে স্কুল প্রধান শিক্ষক বেলাল হোসেন ও আহত শিক্ষক দিদারুল আলম জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু বকর সিদ্দিক মিয়া ও পেয়ার আলমের নেতৃত্বে শতাধিক লোকজন বিদ্যালয় প্রাঙ্গনে প্রবেশ করে। প্রথমে শ্রেণী কার্যক্রম চলাকালে দশম শ্রেণীর কক্ষে গিয়ে ইংরেজি শিক্ষক দিদারুল আলমকে মারধর করে আহত করে। পরবর্তীতে অফিস কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষক বেলাল হোসেনের অপসারণের দাবিতে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে। এসময় তিনি স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে বিষয়টি অবহিত হয়ে নাঙ্গলকোট থানা পুলিশ গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে উপজেলা নিবার্হী অফিসার কাযার্লয়ে নিয়ে আসে।
এব্যাপারে নিবার্হী অফিসার সুরাইয়া আক্তার লাকী বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটিকে একটি মিটিং ডাকতে বলেছি। প্রধান শিক্ষকে এক সপ্তাহের জন্য ছুটি প্রদান করেছি।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত