নাঙ্গলকোটে বিএনপির আনন্দ মিছিল | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোটে বিএনপির আনন্দ মিছিল

11 August 2024, 3:05:06

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
শেখ হাসিনা সরকারের পতন হওয়ায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে আনন্দ মিছিলটি মন্নারা বাজার থেকে শুরু করে সিজিয়ারা বাজার, তেজের বাজার ও ঢালুয়া বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢালুয়া ইউনিয়ন পরিষদ পুরাতন ভবন মাঠে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় ঢালুয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক আহবায়ক ও উপজেলা যুবদল নেতা সামছুল আলম ভূঁইয়ার সঞ্চালনা ও সমন্বয় পথসভায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া।
পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা মামুনর রশিদ ভূঁইয়া, ঢালুয়া ইউনিয়ন সহ-সভাপতি খন্দকার আবুল বাশার বাবুল, মীর জাকের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার এম.কে আলম খোকন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক ইসমাইল মজুমদার, ইউনিয়ন বিএনপি নেতা কাজী জসিম উদ্দিন, যুবদল নেতা আবু ইউসুফ, উপজেলা ছাত্রদল নেতা আমির হামজা মুন্না, ইউনিয়ন ছাত্রদল নেতা এস.এম পারভেজ, ইউনিয়ন যুবদল নেতা সোহরাব হোসেন বিপ্লব প্রমুখ।
সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন ওয়ার্ডের শতশত নেতাকর্মী

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত