নাঙ্গলকোটে বিএনপির মতবিনিময় সভা | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোটে বিএনপির মতবিনিময় সভা

27 September 2024, 10:14:15

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের ১ ও ৪ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শুক্রবার বিকেলে উপজেলার লক্ষীপদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি নেতা সৈয়দ আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি লায়ন ইলিয়াস মজুমদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রায়কোট উত্তর ইউনিয় বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ( মাসুদ হাজারী)।  বিএনপি নেতা মোহাম্মদ আবুবকরের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সওদাগর, রায়কোট উত্তর ইউনিয় বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর আলী দুলাল, বিএনপি নেতা আবুল কালাম, হাফেজ আমিনুল ইসলাম, একরামুল হক রতন, নাছির উদ্দিন মজুমদার,কামাল হোসেন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান তুষার, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মিনার, ইউনিয়ন ছাত্রদল নেতা শরিফ উদ্দিন বাহাদুর, জাফর আহমদ আপন, শিব্বির মোল্লা, ফয়সাল, মোহাম্মদ উল্লাহ আজাদ, সালমান উদ্দিন শাওন, পারভেজ, প্রমুখ।

 

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত