নাঙ্গলকোটে বিএনপি নেতা আহম্মদ উল্লাহ ভূঁইয়ার স্মরণ সভা অনুষ্ঠিত

নাঙ্গলকোট প্রতিনিধ-
কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপি নেতা আহম্মদ উল্লাহ ভূঁইয়ার স্মরণ সভা শনিবার বিকেলে অধ্যাপক মাওলানা মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া মডেল মাদ্রাসা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পেরিয়া ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু, যুব নেতা আবু সায়েম শিপু, আবু সায়েম আজাদ, ছাত্রদল সাবেক সভাপতি সালেহ আহমদ, যুব নেতা সেলিম জাহাঙ্গীর মন্টু।
মাঈন উদ্দিন ভূঁইয়া ও আনোয়ার হোসেন ভূইয়ার সার্বিক সহযোগিতায় যুবদল নেতা খান মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা মফিজুর রহমান ডিলার, আবু ইউসুফ কমিশনার, স্বেচ্ছাসেবক দল নেতা ইসরাফিল খান, মাহফুজ আলম সরদার, হাজী মাহবুব, আব্দুর রহিম, আফজাল হোসেন মজুমদার, মিজানুর রহমান, মোস্তফা মাহমুদ, ছাত্রদল নেতা পারভেজ, কামরুল , জয়নাল প্রমুখ।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.





















মতামত