নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল

6 December 2025, 10:51:09

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল শনিবার বিকালে প্রস্তাবিত নজির আহমেদ ভূঁইয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ‎দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশাররফ হোসেন, আরিফুল আলম নোমান, বাংলাদেশ কুরআন শিক্ষা মিশন পরিচালক মাওলানা রফিকুল ইসলাম, মক্রবপুর ইউনিয়ন সাবেক সভাপতি মাস্টার মমতাজুল করিম, পেরিয়া ইউনিয়ন সাবেক সভাপতি এডভোকেট আবুল বাশার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজী, উপজেলা শ্রমিক দল সাবেক সভাপতি সাঈদ ইকবাল, উপজেলা জাসাস সভাপতি জসিম উদ্দিন মজুমদার, হেসাখাল ইউনিয়ন সহ সভাপতি নজির আহম্মেদ, সাধারণ সম্পাদক ছালেহ আহম্মেদ মানিক, মৌকরা ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, ঢালুয়া ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক ফেয়ার আলম, দৌলখাঁড় ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুর রহমান বাবুল, জোড্ডা পশ্চিম ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্না, সহ সাধারণ সম্পাদক আবুল বাশার মেম্বার, পৌরসভা তাঁতি দল সভাপতি মোবারক হোসেন, আদ্রা উত্তর ইউনিয়ন শ্রমিক দল সাবেক সভাপতি পারভেজ খান হৃদয়, কৃষক দল সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, রফিকুল ইসলাম রবিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত