নাঙ্গলকোটে হাজী মোশারফ ফাউন্ডেশনের আয়োজনে বেগম খালেদা জিয়া’র মাগফিরাত কামনায় দোয়া মাহফিল | সংবাদ প্রতিক্ষণ
Home / জেলা সংবাদ, ধর্ম, লিড নিউজ / বিস্তারিত পড়ুন

নাঙ্গলকোটে হাজী মোশারফ ফাউন্ডেশনের আয়োজনে বেগম খালেদা জিয়া’র মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

2 January 2026, 10:00:36

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটে হাজী মোশারফ ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা বৃহস্পতিবার বিকালে শ্রীফলিয়া বাজার বিএনপি কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

পেরিয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ইয়াছিন মজুমদারের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন।

নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল খানের প্রানবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ইউসুফ কমিশনার।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মাষ্টার দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মানিক মজুমদার, প্রচার সম্পাদক মহসিন মিয়াজী,১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নুরুল আমীন, ৩নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি স্বপন মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি আবু সায়েদ, ৭নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন মুন্সী, সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া, ৮নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি হোসেন মোল্লা, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ উল্লাহ মিঠু, বিএনপি নেতা মোহাম্মদ আবু, ইউনিয়ন যুবদল নেতা কবির হোসেন, বাবুল সর্দার,খোকন মজুমদার, মোহাম্মদ রনি, ইউসুফ মুন্সী, মাসুদ, আবুল বাশার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল মন্নান মনু, আব্দুর রহিম, আলা উদ্দিন,ইউনিয়ন ছাত্রদল সাবেক সহ-প্রচার সম্পাদক নেছার মজুমদার, ছাত্রদল নেতা রাজন, তানভীর হোসেন প্রমুখ।

মিলাদ মাহফিল ও আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।মুনাজাত পরিচালনা করেন পেরিয়া ইউনিয়ন বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফজলুল হক মিয়াজী।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত