নাঙ্গলকোটে ১হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ | সংবাদ প্রতিক্ষণ
Home / জাতীয় / বিস্তারিত পড়ুন

নাঙ্গলকোটে ১হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

18 June 2023, 8:08:47

নাঙ্গলকোট প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৫০জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে ৭ লক্ষ ১১হাজার ১৫০টাকার বীজ ও সার রবিবার বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ড্যাব ও ১০ কেজি পটাস সার দেয়া হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল হকের সভাপতিত্বে প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনায়েদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা প্যানেল মেয়র ও কাউন্সিলর মোশারফ হোসেন, ছাদেক হোসেন প্রমুখ।

 

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত