নাঙ্গলকোট শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত

নাঙ্গলকোট প্রতিনিধ-
কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তি উপলক্ষ্যে শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র/ছাত্রী সংসদের আয়োজনে সুবর্ণ জয়ন্তী উৎসব শুক্রবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র/ছাত্রী সংসদ সদস্য সচিব আলা উদ্দিন আজাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র/ছাত্রী সংসদ আহবায়ক মোঃ সোলায়মান সবুজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইন্জিঃ ইকবাল হোসেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক অহিদুর রহমান সুমনের সার্বিক ব্যবস্থাপনায় সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম এ হামিদ, শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ এইচ এম মহিন উদ্দিন মিয়াজী, লিন্নাস গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসাইন, শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় সহ-প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, মাষ্টার বেলাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি হোসেন আহমেদ মজুমদার,শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি এইচ এম ফরিদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, উপদেষ্টা রুহুল আমীন, মাষ্টার আবুল বাশার, বেলাল হোসেন, আব্দুল কাইয়ুম চৌধুরী, আলা উদ্দিন আল আজাদ, মাষ্টার আবু হানিফ,সালাহ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মাঈন উদ্দিন, সাখাওয়াত হোসেন মিন্টু, মাওঃ দেলোয়ার হোসেন, আবুল হাসেম মিয়াজী, শ্রীফলিয়া বাজার কমিটির সভাপতি খাঁন মোবারক, ইয়াছিন মজুমদার, ইস্রাফিল, আবুল হাসেম, মাওঃ ফজলুর রহমান, মাওঃ মাহবুবুল হক, ইন্জিঃ সৈকত হোসেনসহ শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র/ছাত্রী সংসদ সদস্য ও বিভিন্ন ব্যাচ প্রতিনিধি।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত