পাকিস্তানে দুর্যোগ আসন্ন – ইমরান খান
পাকিস্তান ‘আসন্ন দুর্যোগের’ দিকে এগিয়ে যাচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের অখণ্ডতা আজ হুমকির মুখে—এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, তাঁর দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে সেনাবাহিনীকে দাঁড় করানোর ষড়যন্ত্র করছে ক্ষমতাসীন জোট।
গতকাল বুধবার লাহোরে নিজ বাসভবন জামান পার্ক থেকে ইমরান খানের একটি ভিডিও ভাষণ প্রকাশ করা হয়। সেখানে তিনি বলেছেন, পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা থামাতে একমাত্র সমাধান নির্বাচনের আয়োজন করা।
আরও পড়ুন
পাকিস্তানে ভাঙচুরের বিচার সেনা আইনে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান
ভিডিওতে ইমরান খান বলেন, ‘দেশের সংবিধানের অবমাননা হলে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেলে, এমনকি পাকিস্তান সেনাবাহিনীর দুর্নাম হলেও, লন্ডনে পালিয়ে থাকা নওয়াজ শরিফ এবং পিডিএম নেতারা খুব একটা উদ্বিগ্ন হন না। নিজেদের লুটপাট করা সম্পদ বাঁচানোই তাঁদের স্বার্থ।’
ভিডিও বার্তায় ইমরান যখন কথা বলছিলেন, তখন তাঁর বাসার চারপাশ ঘিরে রেখেছিল পুলিশ। ভিডিওতে তিনি বলেন, ‘আমি একটি ভয়ংকর স্বপ্ন দেখছি, তা হলো পাকিস্তান একটি ‘আসন্ন দুর্যোগের’ দিকে এগিয়ে যাচ্ছে। ক্ষমতাসীনদের কাছে আমার আহ্বান, নির্বাচনের আয়োজন করুন এবং দেশকে বাঁচান।’
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
