ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে নাঙ্গলকোটে ওলামা ঐক্য পরিষদের বিক্ষোভ

নাঙ্গলকোট প্রতিনিধি-
ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন ও দখলদারিত্বের প্রতিবাদে নাঙ্গলকোটের বৃহত্তর রায়কোট ইউনিয়ন ওলামা ঐক্য পরিষদ ও ওলামা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাহিনী বাজার ইউনিয়ন পরিষদ থেকে মিছিল শুরু হয়ে শান্তির বাজার ঘুরে এসে মাহিনী বাজারে সমাবেশে মিলিত হয়।
ওমর ফারুক মিয়াজীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বৃহত্তর রায়কোট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদার, রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী কাজী শাহ আলম, ফুলগাঁও সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এয়াছিন মজুমদার, মাহিনী দারুল কুরআন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা অলি উল্লাহ, মাওলানা আবুল কাশেম, মাওলানা আবু বকর, মাওলানা শাহ্জালাল, মাওলানা নজির আহমদ, মাওলানা আবু হানিফ, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল কাদির, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহমদ মোল্লা, ছবির আহমদ মেম্বার, কাজী শাহজালাল, ফয়েজ আহমদ।
বিক্ষোভ মিছিলে বৃহত্তর রায়কোট ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত