বাহরাইনে নিজ বাসায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে নাঙ্গলকোটের যুবকের মর্মান্তিক মৃত্যু | সংবাদ প্রতিক্ষণ
Home / সারাদেশ, জেলা সংবাদ, লিড নিউজ / বিস্তারিত পড়ুন

বাহরাইনে নিজ বাসায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে নাঙ্গলকোটের যুবকের মর্মান্তিক মৃত্যু

6 May 2024, 11:27:57

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের মানামা শহরে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নিজ বাসায় অহিদ উল্লাহ (৪২) নামে নাঙ্গলকোটের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বাহরাইনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে। কাজ থেকে বাসায় ফিরে রান্না করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে। সিলেন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে মৃত্যু হওয়া যুবক অহিদ উল্লাহ উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। আব্দুল বারেকের ৬ সন্তানের মধ্যে অহিদ দ্বিতীয়। অহিদ উল্লাহ ৪কন্যা সন্তানের জনক, তার বড় কন্যার বয়স ১১বছর ও ছোট কন্যার বয়স মাত্র ২দিন বলে জানান তার ভাই মহিববুল্লাহ। অহিদ উল্লাহর মৃত্যুে পরিবারের একমাত্র পুরুষ ও কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ওই প্রবাসীর বিধবা স্ত্রী ও ৪কন্যা। প্রবাসী অহিদ উল্লাহর এমন মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবারে চলছে আহাজারি, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত