বিপদের বন্ধু আমরা প্রবাসী সংগঠনের উদ্যোগে মসজিদ নির্মাণে অর্থ প্রদান | সংবাদ প্রতিক্ষণ
Home / জেলা সংবাদ, ধর্ম, সারাদেশ / বিস্তারিত পড়ুন

বিপদের বন্ধু আমরা প্রবাসী সংগঠনের উদ্যোগে মসজিদ নির্মাণে অর্থ প্রদান

18 July 2023, 6:11:07

 

নাঙ্গলকোট প্রতিনিধ-

 

কুমিল্লার নাঙ্গলকোট দৌলখাঁড় ইউনিয়ন কান্দাল উত্তর পূর্বপাড়া বাতুল মামুর জামে মসজিদের ভবন নির্মাণে বিপদের বন্ধু আমরা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা হস্তান্তর অনুষ্ঠান সোমবার বিকেলে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

এসময়ে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সভাপতি বাপ্পি মজুমদার ইউনুস, মসজিদ কমিটির সভাপতি হাজী তাজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল গফুর, সেক্রেটারী আব্দুল আউয়াল, সহ-সেক্রেটারী আব্দুস সামাদ, ক্যাশিয়ার মোঃ ইউসুফ আলী মজুমদার, মসজিদের ইমাম মাওলানা শামসুল আলম, সহকারি ক্যাশিয়ার মোঃ সাইফুল ইসলাম, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী রবিউল হোসেন, রঙ্গু মিয়া প্রমুখ।

মসজিদ কমিটির ক্যাশিয়ার মোঃ ইউসুফ আলী মজুমদার বলেন, এখন পর্যন্ত কান্দাল উত্তর পূর্বপাড়া বাতুল মামুর জামে মসজিদের নির্মাণ কাজ প্রায় ২০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। টাকার অভাবে বাকী কাজ শেষ করা যাচ্ছে না। মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করতে আরও প্রায় ২০ লক্ষ টাকার প্রয়োজন। তিনি বিপদের বন্ধু আমরা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে মসজিদ নির্মাণে অর্থ সহায়তা প্রদানের জন্য সংগঠনের সকলকে ধন্যবাদ জানান। তিনি দেশে ও প্রবাসে অবস্থানরত সকলের কাছে মসজিদ নির্মাণে আর্থিক সহায়তা কামনা করেন।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত