লালমাইয়ে ঘরের উপর গাছ পড়ে বৃদ্ধের মৃত্যু | সংবাদ প্রতিক্ষণ
Home / জেলা সংবাদ, লিড নিউজ, সারাদেশ / বিস্তারিত পড়ুন

লালমাইয়ে ঘরের উপর গাছ পড়ে বৃদ্ধের মৃত্যু

19 November 2023, 1:09:50

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –

কুমিল্লার লালমাই উপজেলার ধানওড়া গ্রামে ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে শুক্রবার রাত ৯টার দিকে ঘরের উপর গাছ পড়ে এয়াছিন মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গাছ ভেঙ্গে ঘরের চালার উপর পড়লে গাছ ও ঘরের চাপে ঘটনাস্থলে ওই বৃদ্ধের মৃত্যু হয়। বৃদ্ধ এয়াছিনের এমন অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এয়াছিনের তিন মেয়ে ও ২ ছেলে রয়েছে। ঘূর্ণিঝড় মিধিলি এয়াছিনের ছেলেমেয়েদেরকে শুধু এতিম করেনি, চুরমার করে দিয়ে গেছে তাদের মাথা গোঁজার একমাত্র বসতঘরটিকেও। সরকারের পক্ষ থেকে ভূক্তভোগী পরিবারকে সহায়তার দাবি জানান এলাকাবাসি।

এয়াছিনের ভাই ইব্রাহীম খলিল বলেন, গাছ ও ঘরের চাপে আমার ভাই খাটের মধ্যেই মারা গেছে। পরে আমরা লোকজন নিয়ে তাকে মৃত বের করে নিয়ে আসি।

বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী গাজী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। আমি উপজেলা প্রশাসনের কাছে তাদের ঘরটি মেরামতের জন্য জোর দাবি জানাই।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত