সাবেক এমপি ডা: কামারুজ্জামানের সমাধিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মুনাজাত | সংবাদ প্রতিক্ষণ

সাবেক এমপি ডা: কামারুজ্জামানের সমাধিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মুনাজাত

22 September 2025, 10:57:35

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

কুমিল্লার নাঙ্গলকোট আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য কিংবদন্তি রাজনীতিবিদ, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ড্যাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ মনোরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এ কে এম কামারুজ্জামানের সমাধিতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠনের শ্রদ্ধা নিবেদন ও দোয়া মুনাজাত অব্যাহত রয়েছে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ নাঙ্গলকেটের এ কিংবদন্তীর সমাধিতে এসে চোখের পানি পেলছেন। তাদের প্রর্থনা মহান আল্লাহ তায়ালা তাদের প্রিয় মানুষটিকে যেন তার হাজারো ভাল কর্মের ফলে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন।


অধ্যাপক ডাক্তার এ কে এম কামারুজ্জামান গত শুক্রবার (১৯ সেপ্টম্বর) দুপুর ১২টা ১৯মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তাঁর বয়স ছিলো ৮৭ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার (২০সেপ্টেম্বর) আছর নামাজের পর নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে ডাক্তার এ কে এম কামারুজ্জামানকে নাঙ্গলকোট খাঁন বাড়ি জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত