২৮ অক্টোবর মহা সমাবেশ সফল করার লক্ষ্যে নাঙ্গলকোটে বিএনপির প্রস্তুতি সভা | সংবাদ প্রতিক্ষণ

২৮ অক্টোবর মহা সমাবেশ সফল করার লক্ষ্যে নাঙ্গলকোটে বিএনপির প্রস্তুতি সভা

24 October 2023, 10:36:35

নাঙ্গলকোট প্রতিনিধি-

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় মহা সমাবেশ সফল করার লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় মাধবপুরে মঙ্গলবার বিকেলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

যুবদল নেতা নুরুল আলম পিন্টুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আবুল বাশার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহবায়ক, আলহাজ্ব নজির আহাম্মেদ ভূঁইয়া।

প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপি সদস্য সচিব, আনোয়ার হোসেন নয়ন।

বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গাজী আবুল কাশেম, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, সহ-সভাপতি আবুল কালাম, ছাত্রদল নেতা আব্দুল মমিন।

এসময় উপস্থিত ছিলেন, আব্দুল করিম, এস এম আপন খাঁন, ইলিয়াস জাবেদ, সেলিম, লোকমান হোসেন, রাশেদ, কামাল হোসেন, মনির, সালেহ আহমদ সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত