৩ দিন ধরে অন্ধকারে নাঙ্গলকোট কাজ শেষ হতে আরো ৩ দিন লাগবে- বিদ্যুৎ বিভাগ | সংবাদ প্রতিক্ষণ
Home / জেলা সংবাদ, লিড নিউজ, সারাদেশ / বিস্তারিত পড়ুন

৩ দিন ধরে অন্ধকারে নাঙ্গলকোট কাজ শেষ হতে আরো ৩ দিন লাগবে- বিদ্যুৎ বিভাগ

19 November 2023, 10:08:14

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

ঘূর্ণিঝড় মিধিলির তান্ডবে কুমিল্লার নাঙ্গলকোটের ৪ শতাধিক স্থানে বৈদ্যুতের লাইনের তার ছিঁড়ে ও অর্ধশতাধিক খুঁটি ভেঙে পড়েছে এবং তিন শতাধিক মিটার ভেঙ্গে যাওয়ায় রবিবার বিকেল পর্যন্ত ৩ দিন যাবৎ উপজেলার ১৬টি ইউনিয়ন অন্ধকারে ডুবে আছে। এছাড়াও নাঙ্গলকোট পৌর এলাকার কিছু স্থানে শনিবার বিদ্যুৎ লাইন সচল হলেও অধিকাংশ এলাকাই রয়েছে বিদ্যুৎ বিহীন। গাছপালা ভেঙ্গে লাইনের উপর পড়ায় লাইনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে উপজেলার লাখ-লাখ মানুষ। বিদ্যুৎতের কারণে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিপর্যস্থ হয়ে পড়েছে। লাইনের এমন বেহাল অবস্থা সৃষ্টি হওয়ায় শতভাগ সেবা দিতে আরো ৩ দিন সময় লাগতে পারে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা-৪ নাঙ্গলকোট উপজেলা এজিএম শহীদুল ইসলাম।

শনিবার দুপুরে পৌর সদরের নাঙ্গলকোট বাজার ও উপজেলা পরিষদ এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও উপজেলার সবগুলো ইউনিয়নে এবং গ্রামীণ এলাকায় রবিবার বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা। চরম ক্ষতিতে পড়েছে উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। ফ্রিজে রক্ষিত লাখ লাখ টাকারমালামাল নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় বহুতল ভবন গুলোতে পানির সংকট চরম আকার ধারণ করেছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নাঙ্গলকোট ডিজিএম কামাল পাশা বলেন, বিদ্যুৎ সরবরাহ সচল করতে আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত