৪৫তম বিসিএস প্রিলি আজ, জরুরি নির্দেশনা | সংবাদ প্রতিক্ষণ
Home / জাতীয়, শিক্ষা / বিস্তারিত পড়ুন

৪৫তম বিসিএস প্রিলি আজ, জরুরি নির্দেশনা

19 May 2023, 10:06:05

৪৫তম বিসিএস প্রিলি আজ, জরুরি নির্দেশনা

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার। এ পরীক্ষার আসনবিন্যাস, সময়সূচি ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে।

প্রার্থীদের যা করতে হবে
১. সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে প্রার্থীদের নির্ধারিত পরীক্ষা হলে নিজ নিজ পরীক্ষা কক্ষে প্রবেশ করে নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার হলে প্রবেশের সময় প্রার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

২. সকাল সাড়ে ৯টা থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে প্রার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে। উত্তরপত্রের চারটি সেট থাকবে, যেমন সেট ১, ২, ৩ ও ৪। প্রার্থীরা উত্তরপত্রে নিজ জেলা ও রেজিস্ট্রেশন নম্বর লিখবেন এবং রেজিস্ট্রেশন নম্বরের সংশ্লিষ্ট বৃত্তগুলো কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে পূরণ করবেন। প্রার্থীরা হাজিরা তালিকায় স্বাক্ষর করবেন। এ সময় প্রবেশপত্র টেবিলের ওপর খুলে রাখতে হবে। প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে, গরমিল পাওয়া গেলে বহিষ্কারসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত