Tuesday 27 October, 2026

নাঙ্গলকোটে ট্রাক চালক আব্দুল মান্নান হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

22 December, 2025 8:36:46

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের পূর্ব চাঁন্দপুর গ্রামের ট্রাক চালক আব্দুল মান্নানের হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বিকেলে উপজেলার পেরিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা আব্দুল মান্নানের খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন। মানববন্ধন শেষে এলাকাবাসী খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত আব্দুল মান্নানের স্ত্রী রোকেয়া আক্তার, বড় মেয়ে সানজিদা আক্তার, ছোট মেয়ে মারিয়া আক্তার, সমাজ সেবক ফারুক হোসেন, একরামুল হক প্রমূখ।

আব্দুল মান্নানের স্ত্রীর বেগম বলেন, আমরা নিরীহ মানুষ নিরীহ মানুষ, গত এক বছর বাপের বাড়িতে আছি, আমার স্বামীর সাথে কারো ঝামেলা ছিল না। আমার স্বামী গত চার পাঁচ মাস গাড়ি চালায়। ঘটনার দিন তিনি বাড়ি আসছেন বলে আমাকে জানিয়েছেন। তার সাথে ৪.১৩ মিনিটে আমার সর্বশেষ কথা হয়। কিন্তু তিনি বাড়ি ফিরবেন লাশ হয়ে। এ বিষয়ে আমি থানায় মামলা দায়ের করেছি। পুলিশকে ইতিপূর্বে আমার স্বামীকে হুমকি দাতাদের নাম ঠিকানা ও দিয়েছি কিন্তু আজ পর্যন্ত পুলিশ কোন আসামি গ্রেফতার করতে পারেনি। আমার দুটি সন্তান নিয়ে আমার এখন কি হবে। আমি কিভাবে বাঁচবো। আমি আপনাদের মাধ্যমে সরকারের নিকট আমার স্বামী হত্যার বিচার চাই।

আব্দুল মান্নানের দুই কন্যা সানজিদা ও মারিয়া বলেন, আমার পিতা নিরপরাধ। আমার পিতাকে যারা হত্যা করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের ফাঁসি চাই।

উল্লেখ্য গত (১৪ডিসেম্বর) রবিবার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের পূর্ব চাঁন্দপুর গ্রামের চতলিয়া পাড়ার শুরবাড়ি সংলগ্ন সড়কের পাশ থেকে আব্দুল মান্নান রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ। ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় এক নারী সড়কের পাশে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে পাশ্ববর্তী চাঁন্দপুর দিঘিরপাড় বাজার-সহ আশপাশের লোকজন এসে মরদেহের পরিচয় সনাক্ত করে। নিহত আব্দুল মান্নানের বাড়ি একই উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে হলেও তিনি পেরিয়া ইউনিয়নের পূর্ব চাঁন্দপুর গ্রামের চতলিয়া পাড়ার আব্দুল মতিন মিস্ত্রির বড় মেয়ে রোকেয়া বেগমকে বিয়ে করে ঘরজামাই থাকতেন। আব্দুল মান্নান তুলাগাঁও গ্রামের মরহুম মমতাজ উদ্দিনের ছেলে। নিহতের মিম ও মাহি নামে ২ কিশোরী কন্যা সন্তান রয়েছে।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, মামলাটি তদন্তাধীন আছে। আমরা আসামি গ্রেফতার ও হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০