নাঙ্গলকোটে নতুন আঙ্গিকে তানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোটে নতুন আঙ্গিকে তানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন

23 October 2024, 5:19:48

নাঙ্গলকোটক (কুমিল্লা) প্রতিনিধি –

কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের বটতলায় নতুন আঙ্গিকে তানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট বুধবার সকালে দোয়া মুনাজাতের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে। তানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট স্বত্বাধিকারী আব্দুল মমিনের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জৈনপুর দরবারের পীর মাওলানা আবদুজ জাহির ছিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র মনিরুজ্জামান খান, তিলিপ দরবারের পীর মাওলানা মঈন উদ্দিন, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, সদস্য সাইফুল ইসলাম, ব্যবসায়ী আনোয়ার হোসেন, নাঙ্গলকোট সরকারি কলেজ প্রভাষক অহিদুর রহমান, গ্রন্থাগারীক জিয়াউল হক জিয়া, ব্যবসায়ী তসলিম আহমেদ ও বাজার ব্যবসায়ী বৃন্দ।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত