নাঙ্গলকোটের খোশারপাড় নূরানী ও হাফেজিয়া মাদরাসার কমিটি গঠন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটের খোশারপাড় নূরানী ও হাফেজিয়া মাদরাসার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা শেষে প্রকাশ্য ভোটে নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজীকে সভাপতি, শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মাস্টার আব্দুল মতিন ভূঁইয়া মিলনকে সেক্রেটারি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আইয়ূব নবীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
খোশারপাড় নূরানী হাফিজিয়া মাদরাসার সদ্য বিদায়ী সভাপতি মাহিনী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির উপদেষ্টা দেলোয়ার হোসেন ভূঁইয়া, প্রধান পৃষ্ঠপোষক ও দাতা সদস্য আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া নয়ন, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ মাহমুদ ভূঁইয়া, খোশারপড় পশ্চিম পাড়া জামে মসজিদ সভাপতি হাজী সিদ্দিকুর রহমান, সমাজ সেবক বিল্লাল হোসেন ভূঁইয়া মকুল, নূরুল আলম মোল্লা, প্রবাসী গাজী কামাল উদ্দিন, সমাজ সেবক আবুল খায়ের ভূঁইয়া প্রমূখ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে মাস্টার ইব্রাহীম খলীল, অধ্যাপক সালাহ উদ্দিন ভূঁইয়া, রবিউল হোসেন ভূঁইয়া জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হক ভূঁইয়া রুবেল, চাঁন মিয়া তালুকদার, হাজী বদিউল আলম, অর্থ সম্পাদক মাস্টার নূরুল আফসার হেলাল, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম ভুঁইয়া আরিফ, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, প্রবাসী কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ ৩২ সদস্যের কমিটি ও ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত করা হয়, মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল হাশেম।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত