নাঙ্গলকোট বাজার নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ইস্রাফিল খাঁনের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে রিকশা প্রতীকের প্রার্থী সানমুন টেইলার্স স্বত্বাধিকারী মোহাম্মদ ইস্রাফিল খাঁন নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। বৃহস্পতিবার বিকালে নাঙ্গলকোট বাজারের জামান্সপ্লাজায় এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন প্রার্থী ইস্রাফিল খাঁন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ ইস্রাফিল খাঁন তার নির্বাচনী ইশতেহারে বলেন, আমি একটি সুন্দর, সুশৃঙ্খল ও ব্যবসায়ীবান্ধব বাজার গড়ে তোলার স্বপ্ন দেখি। আমার নির্বাচনী ইশতেহার সমূহ হলো, ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষা, ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগ, বাজারের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা, ব্যবসায়ীদের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ, ঐক্য-সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, বাজারের সার্বিক উন্নয়ন, যানযট নিরসন, বিপদ-আপদে ব্যবসায়ীদের পাশে থাকা, সবার জন্য সমান অধিকার নিশ্চিতকরণ।
নির্বাচনী ইশতেহার ঘোষণা কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ প্রফেসর খোরশেদ আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মাস্টার আজিমউদ্দিন মাকসুদ, সাবেক কাউন্সিলর ব্যবসায়ী ইউসুফ আলী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হাজী মোশাররফ হোসেন খাঁন।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.





















মতামত