নাঙ্গলকোট থেকে পায়ে হেঁটে হজ্ব যাত্রা

নাঙ্গলকোট প্রতিনিধি-
পায়ে হেঁটে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কুমিল্লার নাঙ্গলকোটের আলিফ মাহমুদ আদিব (২৫) নামের এক যুবক। গতকাল শনিবার দুপুর ১২টায় সৌদি আরবের উদ্দেশে নিজ বাড়িতে থেকে বের হন তিনি। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে।

এলাকাবাসী জানান, আদিব ছোটবেলা থেকেই ভ্রমণ পিপাসু। তার আশা হেঁটে সৌদি আরব গিয়ে ২০২৪ সালে হজ্ব পালন করা। ২০১১ সালে তার পিতা আবদুল মালেক মারা যান। মা জরিনা বেগম, তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট আদিব।
এ বিষয়ে আদিব বলেন, ছোটবেলা থেকে ভ্রমণ করা আমার নেশা। ২০২২ সালের নভেম্বরে বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ করি। আমি কুমিল্লা হয়ে ঢাকা যাব। এরপর বেনাপোল সীমান্ত দিয়ে ভারত , সেখান থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাব।
এ বিষয়ে বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ইউনিয়ন পরিষদ থেকে সব কাগজপত্র তৈরি করে দিয়েছি। আল্লাহ যেন তার মনের আশা পুরণ করেন।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত