নাঙ্গলকোটে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোটে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা

13 September 2023, 11:49:53

নাঙ্গলকোট প্রতিনিধি-

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-১০(নাঙ্গলকোট – সদর দক্ষিণ – লালমাই) আসনের প্রার্থী বাছাইয়ে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা বুধবার সকালে ধানওড়া বাজার অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মুফতি শরিফুল ইসলাম সাইফী’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাঙ্গলকোট উপজেলা জাকের পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালাবা ফ্রন্টের সাধারণ সম্পাদক মুফতি মাওঃ কাউসার আহমেদ চাঁদপুরী, কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক কৃষক মহিউদ্দিন ফকির, কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির সভাপতি এড.আবুল হাসেম।

এসময় উপস্থিত ছিলেন, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য মুরাদ হোসেন জামাল, মাহবুবুর রহমান হায়দার, আব্দুল লতিফ খান যুবরাজ, শেখ নজরুল ইসলাম লিটন, মুফতি শরিফুল ইসলাম সাইফী, মুফতি মাওঃ মাসুম বিল্লাহ, রবিউল ইসলাম রবি, জাকের পার্টির যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান জামাল, মৎসজীবি ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র ও যুব হিন্দু ভক্ত ফ্রন্টের সাধারণ সম্পাদক বিপ্লব বণিক, শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, বাস্তহারা ফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার প্রমুখ।

উক্ত কাউন্সিল ও মতবিনিময় সভায় সরাসরি কাউন্সিলরদের ভোটে জাহাঙ্গীর আলম ২১২ ভোট পেয়ে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদের জন্য প্রার্থী মনোনীত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৩ ভোট পেয়েছেন।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত