নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন

22 October 2023, 11:55:13

নাঙ্গলকোট প্রতিনিধি –

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন শনিবার সকালে পৌর সদরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মাওঃ নুরুল হক মাহদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাওঃ জিয়াউর রহমান জিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাওঃ শফিকুল ইসলাম মজুমদার, মাওঃ জাকির হোসেন, মাওঃ মাসুম বিল্লাহ, মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ মুফতী আবু জাফর, মাওঃ মাসুদ, মাওঃ নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন মুকুল, সাবেক চেয়ারম্যান আলী আক্কাছ, মাজহারুল ইসলাম ছুপু, বিএনপি নেতা সায়েদুল হক।

এসময় উপস্থিত ছিলেন, আবু সায়েম মজুমদার শিপু, ডা.মাঈন উদ্দিন বাহার, ইউসুফ কমিশনার, ইসরাফিল মিয়া, মনির হোসেন, নেছার উদ্দিন বাবুল, আলা উদ্দিন মাহমুদ কিরন, কামরুজ্জামান কমু, সালেহ আহমদ প্রমুখ।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত